‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগের সাবেক নেতা নিহত

০৭ আগস্ট ২০১৯, ০৬:২১ PM

© টিডিসি ফটো

শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন রিপন (২৬) নামে ছাত্রলীগের এক সাবেক নেতা নিহত হয়েছেন। নিহত রিপন একজন মাদক কারবারি বলে পুলিশের দাবি। বুধবার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট সংলগ্ন কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া এলাকার কালু মিয়ার ছেলে। বিয়ের পর তিনি শেরপুর শহরের মীরগঞ্জে বসবাস করছিলেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

একই সঙ্গে ওই ঘটনায় ডিবি পুলিশের এএসআই আরিফুল হকসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালে মর্গে নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়নি এবং লাশ নিতে যায়নি তার পরিবারের লোকজন।

বিকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান, মঙ্গলবার গভীর রাতে খবর পাওয়া যায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কড়ইতলা এলাকায় মাদক কারবারি একদল সন্ত্রাসী অবস্থান করছে। পরে পুলিশ অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা।

এক পর্যায়ে তারা পিছু হটলেও অজ্ঞাতনামা এক যুবক গুলিবিদ্ধ হয়। একই সঙ্গে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পুলিশের ৪ জন আহত হয়। পরে গুলিবিদ্ধ যুবককে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্রসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধে শেরপুর ও জামালপুরে মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।

কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬