খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল

০৬ আগস্ট ২০১৯, ০৮:৪০ PM

বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কাটাবন এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিনের নেতৃত্বে মিছিলটি কাটাবন থেকে শুরু হয়ে সাইন্স ল্যাবরেটরি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশ গ্রহণের আহবান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক বিএম আলমগীর কবীর, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আক্তারুজ্জামান আক্তার, সরকারী তিতুমীর কলেজের সহ- সভাপতি মো. বুলবুল হোসাইন, সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি রোকনুজ্জামান,মহানগর ছাত্রদল নেতা কাজী মুকিতুজ্জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক উজ্জ্বল, তিতুমীরের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা কলেজের সহ-সাংগঠনিক সম্পাদক মুনতাসির আমির শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সোহেল রানা, বায়জিদ হোসেন, ছাত্রদলের সরকারি আলিয়া মাদ্রাসার সহ-সাংগঠনিক সম্পাদক মোমিন, হাসান প্রমুখ।।

ট্যাগ: ছাত্রদল
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬