তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

০৫ আগস্ট ২০১৯, ০৬:৩৮ PM

© ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন। বাদীপক্ষের আরেক আইনজীবী রওশন আরা সিকদার সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, চলতি বছরের ২৩ জুলাই বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা রেজিস্ট্রি যোগে তাকে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবর রহমানের পরিবারের সদস্যদের খুন করা হবে। সেই সঙ্গে বোমা মেরে শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্র উড়িয়ে দেওয়া হবে। পরে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা হবে নতুন বাংলাদেশ।

এদিন সকালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ওই আদালতে মামলার আবেদন করেন। শুনানিতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ অংশ নেন।

মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বুয়েট থেকে বহিষ্কার হওয়া শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬