ইউরোপে জঙ্গি ছাড়ার হুমকি ট্রাম্পের

০৪ আগস্ট ২০১৯, ০৫:৪১ PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ও ইরাকে আটক হওয়া আইএস জঙ্গিদের ইউরোপে অবমুক্ত করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন। বর্তমান সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের হাতে ইউরোপের বিভিন্ন দেশের আড়াই হাজার জঙ্গি আটক রয়েছে। তাদের নিজ দেশে ফেরাতে ইউরোপকে ট্রাম্প এই হুমকি দেন।

ওয়াশিংটন থেকে বলা হয়, ইউরোপ যদি তাদের ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে এসব জঙ্গিকে মুক্তি দেয়া হবে। যাতে তারা নিজ দেশে ফিরে যায়। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইউরোপের উদ্দেশে এই হুশিয়ারি দেন ট্রাম্প। আটককৃতদের মধ্যে ফ্রান্স ও জার্মানির জঙ্গিও রয়েছে বলে জানান তিনি। ইন্ডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সামরিক জোট গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জোটে যোগ দেয়ার ওয়াশিংটনের এক আনুষ্ঠানিক প্রত্যাখ্যান করেছে জার্মান ও স্পেন। এ কারণে দেশ দুটির সঙ্গে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

মনে করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফের হাতে প্রায় ১৩ হাজার সন্দেহভাজন আইএস জঙ্গি আটক রয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার। বাকি ১১ হাজার নারী ও শিশু। ২০১৯ সালের মার্চে সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটি ভেঙে পড়ার পর তাদের আটক করা হয়।

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬