আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পেলেন ক্রীড়া সংস্থার শীর্ষ দুই পদ, ক্ষোভ বিএনপিতে

২১ আগস্ট ২০২৬, ০৩:০৩ PM
লাল বৃত্তে অভিযুক্ত দুইজন

লাল বৃত্তে অভিযুক্ত দুইজন © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন হিরু সৌদি আরবপ্রবাসী ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। গত ১৭ বছর তিনি সৌদি আরবে অবস্থান করেন। মাঝে মধ্যে দেশে এলেও বিএনপির রাজনীতির সঙ্গে মাঠপর্যায়ে তার সক্রিয়তা দেখা যায়নি। তবে ওই সময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাকে একাধিক ছবিতেও দেখা গেছে।

অন্যদিকে, এহাছানুল কাইয়ুম টুটুলের বিরুদ্ধেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার তথ্য উঠে এসেছে। বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান আলীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার উপস্থিতির তথ্য ও ছবি রয়েছে বলে দাবি বিএনপি স্থানীয়দের নেতাদের। সম্প্রতি তাদের দুজনকে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অসন্তোষ দেখা দিয়েছে।

গত ১৮ আগস্ট সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ৪১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। কমিটিতে গিয়াস উদ্দিন হিরুকে সাধারণ সম্পাদক এবং এহাছানুল কাইয়ুম টুটুলকে অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিকে, কমিটি প্রকাশের পর থেকেই গিয়াস উদ্দিন হিরু ও এহাছানুল কাইয়ুম টুটুলের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপির স্থানীয় জানান, গত ১৭ বছরে গিয়াস উদ্দিন হিরুকে বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়নি। বরং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল।

তাদের মতে, আওয়ামী লীগের তৎকালীন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে গিয়াস উদ্দিন হিরুর উপস্থিতির একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এছাড়া, এহাছানুল কাইয়ুম টুটুলের বিরুদ্ধেও বিগত সরকারের সময় প্রভাবশালী ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্যমতে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম ও উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ও সাতকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান আলীর সঙ্গে টুটুলের একাধিক ছবি রয়েছে।

একই সঙ্গে উপজেলা নির্বাচনে ওসমান আলীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় ও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করার অনুষ্ঠানসহ বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে টুটুলের উপস্থিতির তথ্য রয়েছে বলে তারা জানান।

এই বিষয়ে এহাছানুল কাইয়ুম টুটুল বলেন, আমি জিয়া শিশু-কিশোর সংগঠন, সাতকানিয়ার সদস্যসচিব ছিলাম। শেখ মো. মহিউদ্দিন যে কমিটিতে ছিলেন, ‘সেখানে আমি সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।’ তিনি কখন থেকে দলের সঙ্গে ছিলেন—এমন প্রশ্নের জবাবে টুটুল বলেন, ‘দলের সঙ্গে সবসময়ই ছিলাম।’

সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ‘তিনি আমার এলাকার লোক এবং চেয়ারম্যান ছিলেন। আমি ছাড়াও ওই সময়ে তার কাছে সব দলের মানুষই গিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন হিরু বলেন, ‘আপনারা আমার ফেসবুক প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন আমি বিএনপি নাকি আওয়ামী লীগ করি। বিএনপি একটি বড় দল, তবে এটি কোনো রাজনৈতিক পদবি নয়, এটি ক্রীড়া সংস্থার একটি পদ। আমি ক্রীড়াপ্রেমী, তাই এখানে আমার স্থান হওয়াটাই স্বাভাবিক। আমি যদি রাজনীতির উদ্দেশ্যে যেতাম, তবে সেখানকার প্রেক্ষাপট ভিন্ন হতো।’

তিনি আওর বলেন, ‘২০১৩ সালে মামলা হওয়ার পর আমি সৌদি আরব চলে যাই এবং সেখানেও দলের সাথে ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১৭ বছর ধরে নির্বাসিত ছিলেন—তিনি কি বাংলাদেশে মাঠে-ময়দানে ছিলেন বা কাজ করেছেন? তা সত্ত্বেও তিনি এখন প্রধানমন্ত্রী। আর আমি তো ২০১৩ সালের পর থেকে নিয়মিত দলের সাথে সক্রিয় ছিলাম।’

প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, শপথ সন্ধ্যায়
  • ২১ আগস্ট ২০২৬
চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকাসহ ১১ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬