কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

২০ আগস্ট ২০২৬, ১০:০৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ১০:১০ AM
কলকাতার হোটেলে আগুনে আওয়ামী লীগ নেতা নিহত

কলকাতার হোটেলে আগুনে আওয়ামী লীগ নেতা নিহত © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুই বাসিন্দা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র-যুবলীগ নেতা মো. আলিমুজ্জামান সাজু (৪৫)। নিহত অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে রেবতী সরকারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে সাজুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। তাঁর খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলিমুজ্জামান সাজু কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার বাড়ি পরিবারের সদস্য। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসা করাতে প্রায় পাঁচ-ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তাঁর দেশে ফেরার কথা ছিল। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে সাজু গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু বলেন, কোমরের ব্যথার চিকিৎসার জন্য কয়েক দিন আগে সাজু ভারতে যায়। বুধবার তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু রাতে খবর আসে, হোটেলে অগ্নিকাণ্ডে সে মারা গেছে।

প্রতিবেশী হাফিজুর রহমান হাফিজ বলেন, সাজু এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রায় সাত-আট বছর আগে হজ করে দেশে ফেরার পর তিনি আর বিয়ে করবেন না বলে জানিয়েছিলেন। এরপর থেকে সেভাবেই জীবনযাপন করছিলেন।

হাফিজুর রহমান বলেন, এক বছর আগে সাজুর মা মারা গেছেন। তাঁর বাবাও বেঁচে নেই। চার ভাইয়ের মধ্যে সাজু ছিলেন সবার ছোট। মেজো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেজো ভাই উজ্জ্বল সরদার জীবিত আছেন। সাজুর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছেন।

এদিকে একই অগ্নিকাণ্ডে কালীগঞ্জ উপজেলার আরেক বাসিন্দা রেবতী সরকারও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাঁর বাড়ি উপজেলার কোন ইউনিয়ন বা গ্রামে এবং তিনি কীভাবে কলকাতায় গিয়েছিলেন—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই উপহাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

উপহাইকমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। হোটেলটিতে ২৫ জন বাংলাদেশি নাগরিক অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, সাজুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9