পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা

১৮ আগস্ট ২০২৬, ০৭:০৭ PM
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা ইনামুল মোল্লা

পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা ইনামুল মোল্লা © সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াত নেতা ইনামুল মোল্লা (২৬) সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামির আমির পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। ইনামুল মোল্লা বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার দুটি মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। তার দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। 

ইনামুল মোল্লার কর্মস্থল বোয়ালমারী মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, গত দুই দিন আগে ওই মহিলার স্বামী আমাকে প্রবাস থেকে ফোন জানান, ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আছে। ইনামুল যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হবে। এই বিষয়টি আমার জানা নেই বলে ওই নারীর স্বামীকে জানাই।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9