ডেঙ্গু নিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণার দাবি ফখরুলের

০২ আগস্ট ২০১৯, ০৮:৫৮ PM

© ফাইল ফটো

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার আহ্বান জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরো বলেন, ভয়ংকর এই রোগ নিয়ে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচাতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর বিস্তার রোধ না করা গেলে ভয়াবহতা বাড়বে। এই কারণে আমরা মনে করি, জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে এর সমস্যাটা সমাধান করতে হবে।

তিনি আরো বলেন, দুটো সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এটা নিয়ে অন্য রাজনীতি না করে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা উচিত।

কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬