আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হানজালা

১১ আগস্ট ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৬:১৭ PM
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা © সংগৃহীত

সারাদেশে একযোগে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। জ্বালানি ঘাটতি ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে বর্তমানে দেশের প্রায় ৪১টি বিদ্যুৎকেন্দ্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার প্রভাবে ঢাকার বাইরের জেলাগুলোতে দিনে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে দেশের সবর্ত্র।

দেশজুড়ে চলমান এই বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরেও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয় সাধারণ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১১ আগস্ট) শিবচরবাসীর উদ্দেশ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় সহমর্মিতা প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

পোস্টে তিনি লেখেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি। ঘরে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের কষ্ট আমাদেরও ব্যথিত করে।’

তিনি আরও লিখেন, প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয় দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সরকারও এই ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

সংকট সমাধানে আশা প্রকাশ করে তিনি আরও লিখেন, ‘মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে সবার জীবনই কঠিন হয়ে পড়ে। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক এবং মানুষ স্বস্তি ফিরে পাক। ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬