আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা, পর্যাপ্ত ফান্ড নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ PM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন © সংগৃহীত ও সম্পাদিত

দুর্যোগ মোকাবিলা ও অবকাঠামো উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সব কাজ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাবিখা কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় নির্মিত সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। সমস্যাগুলো আমরা জানি। সময়মতো সব করা হবে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।’

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সদ্য নির্মিত ২২টি সড়কের মধ্যে হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকার তিনটি সড়ক ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব সড়কের একটি ২২ দশমিক ৪০০ মেট্রিক টন চাল, একটি ১০ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

এ সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9