অধ্যক্ষের নিকট ৩৫ লাখ টাকা চাঁদা দাবী পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির

২৭ জুলাই ২০১৯, ০৮:১২ PM

© ফাইল ফটো

সরকারি বটিয়াঘাটা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষসহ ১১ শিক্ষকের নিকট ৩৫ লাখ টাকা চাঁদা দাবী করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি। এ ব্যাপারে অধ্যক্ষসহ ওই ১১ শিক্ষক বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়রি করেছেন।

কলেজ অধ্যক্ষ অমিতেষ দাশ জানান, গত ২৩ জুলাই বেলা ১টা ৪২ মিনিটের সময় ০১৭৬৫৮৬৮৪৫৯ নম্বর সিম থেকে আমার মোবাইলে ফোন আসে। বিপ্লব ও তার কমান্ডার ওহিদুজ্জামান নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও জনযুদ্ধের সদস্য পরিচয় দিয়ে বলেন পার্টির আহত সদস্যদের চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকার প্রয়োজন। না দিলে পরিবারের সকল সদস্যকে হত্যা করবে। তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে।

কলেজ অধ্যক্ষ ছাড়াও কলেজের ১১ জন শিক্ষকের ব্যক্তিগত ফোনে কথা বলে একই দাবী জানায়।

সার্বিক বিষয়ে থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে ঢাকা পল্লবী থানা এলাকা থেকে ফোনটি ব্যবহার করা হয়। তবে দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬