জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির

১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ AM
এনসিপির সংবাদ সম্মেলন

এনসিপির সংবাদ সম্মেলন © সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দাবিগুলো তুলে ধরেন।

আরিফুল ইসলাম আদীব বলেন, ‘প্রথমত, প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটগুলোর আশপাশে থাকা চিকিৎসকদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশন করতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

দোয়া পরিচালনা করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬