তিনবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

১৩ জুলাই ২০২৬, ০২:০৯ PM
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী © সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। 

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাবেক এই প্রতিমন্ত্রীর বয়স হয়েছিল ৭৮ বছর। তার ছেলে নাফিজ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন নজরুল ইসলাম চৌধুরী। সবশেষ কিছুদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাফিজ চৌধুরী আরও জানান, হাসপাতালে থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তার বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। এরপর সেখান থেকে ফিরেও এসেছিলেন তিনি। সেই সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছিল। তবে সোমবার ভোরে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে সাবেক এই প্রতিমন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নজরুল ইসলাম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন তিনি।

সবশেষ ২০২৪ সালের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের মুখে সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের অবসান ঘটে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬