হাদীকে সরে দাঁড়াতে বলেছিলেন শিবিরের জুবায়ের : রাশেদ খাঁন

০৮ জুলাই ২০২৬, ০৭:৪১ PM
শহীদ ওসমান হাদী ও রাশেদ খাঁন

শহীদ ওসমান হাদী ও রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করতে শহীদ ওসমান হাদীকে সরে দাঁড়াতে বলেছিলেন শিবির নেতা জুবায়ের। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করে এ দাবি করেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদীকে ঢাকা -৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে।

শহীদ ওসমান হাদীকে বলা হয়, ঢাকা-৮ আসনে সাদিক কায়েম নির্বাচন করবে, এখানে নির্বাচন না করে অন্য আসনে নির্বাচন করার জন্য। কিন্তু শহীদ ওসমান হাদী স্পষ্ট জানিয়ে দেয় ৫০০ ভোট পেলেও সে ঢাকা-৮ আসনেই নির্বাচন করবে। ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে বিতর্ক সৃষ্টি হবে, এজন্য আর সাদিক কায়েমকে নমিনেশন দেয়নি জামায়াত। এমন তথ্যই আমার কাছে এসেছে।’

তিনি বলেন, ‘জুবায়ের সম্পর্কে যতোটুকু তথ্য পেয়েছি, সে আমেরিকায় থাকত। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ফিরে এসে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করে। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও সে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। হ্যাঁ, আমি তার কথায় বলছি, যার সম্পর্কে কিছুদিন আগে শহীদ ওসমান হাদীর ভাই ফেসবুকে পোস্ট করেছিলেন।

আমি তাকে মোটেও সন্দেহের চোখে দেখছি না। কিন্তু তদন্তের স্বার্থেই জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা দরকার। জুবায়ের কি এখনো দেশে আছে নাকি আবারও আমেরিকায় ব্যাক করেছে? কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি।’

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬