দুই স্কুলের ভবন নির্মাণে মাহমুদার মিতুর অনুরোধ, তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন শিক্ষামন্ত্রী

০৫ জুলাই ২০২৬, ০৬:১০ PM
নিজ গ্রামের স্কুলে সংসদ সদস্য মাহমুদা মিতু

নিজ গ্রামের স্কুলে সংসদ সদস্য মাহমুদা মিতু © টিডিসি ছবি

নিজ গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু। তাঁর বলেন, বিষয়টি জানানো হলে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে দ্রুত নতুন ভবনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু।

ফেসবুক পোস্টে তিনি বলেন, কোনো কাগজপত্র ছাড়াই তিনি শিক্ষামন্ত্রীকে স্কুল দুটির বাস্তব অবস্থা তুলে ধরেন। এরপর শিক্ষামন্ত্রী সঙ্গে সঙ্গে নির্বাহী প্রকৌশলীকে ফোন করে দ্রুত নতুন ভবনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

মাহমুদা মিতু জানান, স্কুল দুটি তাঁর দাদার বাবার প্রতিষ্ঠিত এবং জমিও তাঁর দেওয়া। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত নাজুক। তিনি আরও উল্লেখ করেন, ২৩ বছর আগে তিনি ওই স্কুল থেকেই বৃত্তি পেয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও সেখানে একটি টিউবওয়েল বা ব্যবহারযোগ্য বাথরুম নির্মাণ করা হয়নি।

স্কুল দুটির বাস্তব চিত্র তুলে ধরে তিনি লিখেন, ‘ছবিতে যে সাইনবোর্ডটি দেখছেন, সেটিও বাইরে লাগানো ছিল না। ভেঙে পরে গেছে তাই ভেতরে তুলে রাখা হয়েছিল। আমি গিয়ে বের করেছিলাম। ফ্যান নাই, চোরেরা বারবার ফ্যান খুলে নিয়ে যায়। এজন্য শিক্ষকরা নিজেদের বাসা থেকে ফ্যান এনে ক্লাস নেন, আবার ছুটি শেষে সেটি বাসায় নিয়ে যান। এটাই ছিল তথাকথিত উন্নয়নের বাস্তব চিত্র। 

আজও এই দেশের হাজারো শিশু একটি নিরাপদ, মানসম্মত স্কুল ভবন ও ন্যূনতম শিক্ষা-পরিবেশ থেকে বঞ্চিত। উন্নয়ন তখনই অর্থবহ, যখন তার সুফল সবচেয়ে প্রান্তিক শিশুটির কাছেও পৌঁছে।’

গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার হাতে যদি সর্বোচ্চ ক্ষমতা তাহলে আমি জনগণের  হক থেকে এক পয়সাও দুর্নীতি হতে দিতাম না। কিন্তু আমরা সবাই দুর্নীতির গোলকধাঁধায় আটকে আছি। আমি ভাবতেও পারি না মানুষ কিভাবে আর একজনের হকের দুই পয়সা নিজের পকেটে নেয়।’

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬