ইবি ছাত্রলীগের নতুন সভাপতি পলাশ, সম্পাদক রাকিব

১৪ জুলাই ২০১৯, ১১:৩৯ AM

© টিডিসি ফটো

আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আর আই রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়া ওই বিজ্ঞপ্তিতে দ্রুততম সময়ের মধ্যে ইবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬