চার স্থানে এরশাদের জানাজা, দাফন ঢাকায়

১৪ জুলাই ২০১৯, ১১:২০ AM

সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এরমধ্যে প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে আজ রবিবার বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে। এরপর আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা ও বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর হেলিকপ্টারে এরশাদের মরদেহ নেয়া হবে রংপুরে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় সেনাবাহিনী কবরস্থানে দাফন হবে।

আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এরশাদ। ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।

ট্যাগ: রাজনীতি
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬