তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জামায়াত

০১ জুন ২০২৬, ১২:০১ PM
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী © ফাইল ছবি

সরকারের জ্বালানি তেলের মূল্য আরও এক দফা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি বলে বর্ণনা করেছে দলটি। আজ সোমবার (১ জুন) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ‘গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দুই বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। 

তিনি আরও বলেন, ‘সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি করায় জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।’

আরও পড়ুন: ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা বিমানঘাঁটিতে আঘাতের দাবি তেহরানের

‘বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে যদি পুনরায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তবে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে’, যোগ করেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সব সময় আপনাদের পাশে আছি।’

অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬