মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ, কোনটির লিটার কত?

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫২ PM
  জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

আগামী মে মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়,জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেনের দাম  ১৪০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা ও  কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেই মূল্যহার মে মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন এই নির্ধারিত মূল্যহার আগামী ১ মে থেকেও কার্যকর থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে। 

ইসলামী বই মেলায় এলো জবি শিক্ষকের ‘ইসলামী ব্যাংকিং’ বই
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাপানের কাছে হেরে পদকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষ থেকেই মেডিকেলকে লক্ষ্য রাখতে হব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্ট…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
১ হাজার টাকার নোট বাতিলে সরকারকে আইনি নোটিশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬