পাকিস্তানে তেলের দামে লাফ

০১ মে ২০২৬, ১১:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি তেলের গুরুতর সংকটে পড়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের দামে বড় ধরনের বৃদ্ধি করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ এক বিবৃতিতে দেশজুড়ে খুচরা গ্রাহক পর্যায়ে ডিজেল ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। বিবৃতির তথ্য অনুযায়ী, এখন থেকে পাকিস্তানে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেল বিক্রি হবে ৩৯৯ দশমিক ৫৮ রুপিতে এবং প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৯৩ দশমিক ৮৬ রুপিতে।

এর আগে দেশটিতে সাধারণ ক্রেতা পর্যায়ে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম ছিল ৩৮০ দশমিক ১৯ রুপি এবং প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৩৩৯ দশমিক ৩৫ রুপি। অর্থাৎ নতুন মূল্য তালিকায় ডিজেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৩৯ রুপি এবং পেট্রোলের দাম বেড়েছে ৬ দশমিক ৫১ রুপি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আজ ১ মে থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকর হবে।

দাম বৃদ্ধির পাশাপাশি প্রতি লিটার ডিজেলের ওপর ২৮ দশমিক ৬৯ রুপি কর আরোপ করেছে পাকিস্তান সরকার। এর আগে ডিজেলের ওপর কোনো কর ছিল না।

অন্যদিকে পেট্রোলের ওপর কর হ্রাস করা হয়েছে। প্রতি লিটার পেট্রোলের ওপর আগে কর ছিল ১০৩ দশমিক ৫০ রুপি, সেখান থেকে ৩ দশমিক ৮৮ রুপি কমানো হয়েছে বলে পেট্রোলিয়াম বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬