মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

২৮ মে ২০২৬, ০৮:৩৫ PM
 স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম © টিডিসি ফটো

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তির নির্যাতনের কারণে পীড়িত। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে।  দেশের বৃহৎ একটি অংশ অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে। 

সচ্ছল ও অসচ্ছল সবাই মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর জীবনযাপন করতে পারে—এ জন্য তিনি মহান আল্লাহর রহমত কামনা করেন।

বৃহস্পতিবার (২৮ মে) নিজ নির্বাচনি এলাকার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। আমরা আশা করছি, আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে—এটাই জনগণের প্রত্যাশা। দীর্ঘদিনের দুঃশাসনের অবসানে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে মানুষের মনে যে ভয় ও আতঙ্ক ছিল, তা অনেকটাই দূর হয়েছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে।

এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

ঈদের নামাজ শেষে স্পিকার স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ: স্পিকার
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9