১৩ বছর আগে আহত হওয়া শিক্ষার্থীর বাড়িতে কুরবানির পশু নিয়ে হাজির ছাত্রশিবির

২৭ মে ২০২৬, ১১:০০ PM
২০১৩ সালে আন্দোলনে আহত শিক্ষার্থীকে কুরবানির পশু উপহার দিল ছাত্রশিবির

২০১৩ সালে আন্দোলনে আহত শিক্ষার্থীকে কুরবানির পশু উপহার দিল ছাত্রশিবির © টিডিসি ফটো


পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২০১৩-১৪ সালের সরকারবিরোধী আন্দোলনে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থীকে কোরবানির পশু হিসেবে ছাগল উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।  পাশপাশি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

‘সবাই মিলে ঈদ’ স্লোগানকে সামনে রেখে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে কুরবানি কর্মসূচি, উপহারসামগ্রী বিতরণ এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘সফরা-এ-ঈদ’ ও মেজবানি ভোজের আয়োজন করেছে সংগঠনটি।

আয়োজকরা জানিয়েছে, এবারের ঈদুল আজহায় প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার পক্ষ থেকে মোট ৪টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া কুরবানির প্রস্তুতি সম্পন্ন নেওয়া হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অবস্থানরত শহিদ ও আহত পরিবারগুলোর দোরগোড়ায় ঈদের শুভেচ্ছা, উপহার এবং কুরবানির মাংস পৌঁছে দেওয়ার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এছাড়া ২০১৩-১৪ সালের আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আহত হয়েছিলেন, তাদেরকেও বিশেষভাবে স্মরণ করা হয়েছে। সে সময়ের ছাত্র আন্দোলনে আহত এবং বর্তমানে শিবিরে ‘জীবন্ত শহীদ’ হিসেবে পরিচিত আবদুল্লাহ আল ফাহাদ ও হুমায়ুন কবিরের কুরবানির উদ্দেশ্যে সংগঠনের পক্ষ থেকে দুটি ছাগল উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে।

একই সঙ্গে চব্বিশের জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে গরু কুরবানি করছে সংগঠনটি। ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শহিদ আসিফের পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাদের কাছে এই কুরবানির মাংস পৌঁছে দেওয়া হবে। এছাড়া জামালপুর, নীলফামারী, পটুয়াখালী এবং বরগুনাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জুলাই আন্দোলনের অন্যান্য শহিদ পরিবারের কাছেও এই কুরবানির মাংস সশরীরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সংগঠনটি।

প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই বিপ্লব ও গণ-আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই আন্দোলনকে মনে-প্রাণে ধারণ করে রাজপথে সক্রিয় ছিল। তারই ধারাবাহিকতায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে আমাদের এই বিশেষ কুরবানি আয়োজন।

কুরবানি কর্মসূচির পাশাপাশি ঈদের দিন ঢাকার উত্তরা ও বসুন্ধরায় অবস্থানরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সফরা-এ-ঈদ’ শিরোনামে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী মেজবানি ভোজের এই আয়োজনে ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী এবং অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950