ফুলবাড়ীয়া উপজেলা  ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

২৬ মে ২০২৬, ০৭:০৭ PM
উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলআমিন সাদত ও  পৌর ছাত্রদলের সভাপতি মোফাখারুল ইসলাম মারুফ

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলআমিন সাদত ও পৌর ছাত্রদলের সভাপতি মোফাখারুল ইসলাম মারুফ © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল।

সোমবার (২৫ মে) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলআমিন সাদত, সিনিয়র সহ সভাপতি এনামুল হক, সহ সভাপতি সোহেল রানা, আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম আহামেদ মারুফ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক সিফাত ও সাংগঠনিক সম্পাদক নাহিদ আকন্দ।

পৌর ছাত্রদলের সভাপতি মোফাখারুল ইসলাম মারুফ, সিনিয়র সহ সভাপতি হযরত আলী রাকিব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আল কবির সম্পদ ও সাংগঠনিক সম্পাদক মশিউর হাসান মিদুল।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য জেলা ছাত্রদলল নির্দেশনা দিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের। 

গত জানুয়ারি মাসে ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ভেঙ্গে দেওয়ার চার মাস পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আংশিক কমিটি অনুমোদন দিল।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬