নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির

২৬ মে ২০২৬, ০৬:০৮ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০৬:২২ PM
নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদল নেতা নাছির

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদল নেতা নাছির © টিডিসি ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে ৯  কিলোমিটার সড়ক সংস্কার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঈদকে সামনে রেখে এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ ইউনিয়নের গর্ব। তিনি কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছেন।

সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দীর্ঘদিন এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে জানালে তিনি দ্রুত উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বলেন, জনদুর্ভোগ লাঘবে নাছিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক।

এ বিষয়ে নাছির উদ্দিন নাছির বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের স্বার্থে নিজ উদ্যোগে এই সড়ক সংস্কার করা হয়েছে। এতে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের আকাশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক নুর হোসেন বাবু,নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ,সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬