বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার

১২ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিপ্লব খান রায়হান (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত রায়হান খান একই গ্রামের আবু বকর সিদ্দিক ননী খানের ছেলে ও মগড় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের খাওক্ষীর গ্রামে ছাত্রদল নেতার নিজ বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ছাদে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ লাইনের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ছাত্রদল নেতা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রদল নেতার ছোটভাই রাব্বী খান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির ছাদ পরিষ্কার করার কাজ করছিলেন রায়হান। এ সময় ছাদে জমে থাকা পানিতে আগে থেকেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না থাকায় পরিবারের লোকজন ছাদে গিয়ে তাকে তার জড়ানো অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় রায়হানের মৃত্যু হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬
অন্যরকম সেঞ্চুরির দ্বারপ্রান্তে লিটন
  • ১৯ এপ্রিল ২০২৬
বাল্কহেড চলাচলের জন্য ভেঙে দেওয়া হলো বাঁশের সাঁকো
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯৭৯ সালে ‘জিয়াউর রহমানের হাতে ধানের শীষ’ তুলে দেওয়া নিয়ে য…
  • ১৯ এপ্রিল ২০২৬
স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ফের ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
  • ১৯ এপ্রিল ২০২৬