আট বছর পর নতুন কমিটি পেল বাগেরহাট জেলা ছাত্রদল

১৩ মে ২০২৬, ০৯:৩১ AM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৯:৩৯ AM
বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে রাসেল-রাহুল

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে রাসেল-রাহুল © সংগৃহীত

দীর্ঘ আট বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি এবং নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে আতিকুর রহমান রাসেল-কে।  সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নিয়ামুল কবির রাহুল। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শেখ আল মামুন-কে।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শামিম শিকদার। সহ-সভাপতি পদে রয়েছেন শেখ মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদার। সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফাহিম শাহরিয়ার রাব্বি-কে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল প্রায় আট বছর আগে। দীর্ঘ সময় নতুন কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনে গতি ফিরবে এবং কার্যক্রম আরও সক্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ যশোরের ৫ যুবকের খোঁজ মেলেনি আজও
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চুয…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9