বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

০৯ মে ২০২৬, ১০:৩১ PM
বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক্ষোভ

বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক্ষোভ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

শনিবার (৯ মে) রাতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সীমান্ত হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, পতিত হাসিনা সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে চলতে পারে না। অথচ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের হত্যার সাহস দেখাচ্ছে।

সরকারের সমালোচনা করে জেডিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন বলেন, দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার পরও সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। ফ্যামিলি কার্ড নিয়ে সরকার যতটা সরব, নাগরিকের জানমালের নিরাপত্তার প্রশ্নে ততটাই নীরব।

বিক্ষোভ কর্মসূচিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ, প্রধান সংগঠক আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় ছাত্রমঞ্চের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ট্যাগ: জেডিপি
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬