এরশাদ জীবিত আছেন, তবে শংকামুক্ত নন

০৮ জুলাই ২০১৯, ০১:৪৯ PM

© সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে, তাই অল্প অক্সিজেন দেয়াতেই শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে এরশাদের। তবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনো শংকামুক্ত নন।

আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সবশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদেরকে জানান জিএম কাদের।

তিনি বলেন, অত্যাধুনিক ডায়ালাইসিস হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে এরশাদের রক্ত থেকে অপ্রয়োজনীয় বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং হেমো পারফিউশন এর মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব কিছুই যন্ত্র এবং ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, এরশাদের ব্লাড প্রেসার ও হার্টবিট স্বভাবিক রয়েছে। তবে, ফুসফুস, কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে ঘুমের ওষুধ ও বেদনানাশক ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তার চেতনা ফেরানো হবে। প্রতিদিনই তার শরীরে রক্তের কিছু কিছু উপাদান দেয়া হচ্ছে। তবে তিনি ভালো আছেন বলা যাবে না, শংকামুক্ত নয়, তবে বেঁচে আছেন।এসময় হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন জিএম কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মোঃ আজম খান, মেজর (অব.) মো. খালেদ আখতার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- ড. নুরুল আজহার, যুগ্ম মহাসচিব- হাসিবুল ইসলাম জয়, সম্পাদক মন্ডলী- ফখরুল আহসান শাহাজাদা, মো. শাহাজাহান মনসুর, সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক, মঞ্জরুল হক, মো. ইয়াকুব, মোস্তফা কামাল প্রমুখ।

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬