সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

০৬ মে ২০২৬, ০১:০০ PM
বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। বুধবার (৬ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি সমাজে ও রাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। 

কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, মরহুমার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950