জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক-মিউজিয়াম পরিদর্শন বিরোধীদলীয় নেতার

০৬ মে ২০২৬, ১১:৪৬ AM
জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা

জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা © সংগৃহীত

জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (৬ মে) তিনি হিরোশিমায় অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখেন।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিন দিন পর, ৯ আগস্ট, নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ধারণা করা হয়, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তীতে বোমার পার্শ্বপ্রতিক্রিয়াজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আরও প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষের মৃত্যু হয়।

২০২৬ সালেও হিরোশিমা সেই বিভীষিকাময় ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে। যে স্থাপনাটির ওপর বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, তার ধ্বংসাবশেষ এখনো ইতিহাসের স্মারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে।

পরিদর্শনের সময় হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক, সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬