জামায়াতে ইসলাম আফিমের মতো, মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু

০৬ মে ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ০৬ মে ২০২৬, ১০:৪২ AM
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু © টিডিসি ফটো

জামায়াতে ইসলামকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, এটা মাদকের চেয়েও বিপজ্জনক। তিনি বলেন, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা শুদ্ধ-অশুদ্ধ , ভুল যা বলে তারা এটাই মানে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না। তাদের অনুসারীরা সরকারের সাথেও একটা কানেকশান রাখবে, বিরোধী দলের সাথেও একটা কানেকশন রাখবে। গুপ্ত ভাবে সব জায়গায় থাকবা। তাহলে তাদের কোন অসুবিধা হবেনা। এ সময় তিনি নেতাকর্মিদের গুপ্তদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান।

এসময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বলেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে মেরে ফেলা হয়েছে। এটি সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুকুরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। যারা এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছেন। তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল প্রমূখ।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950