চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

০৬ মে ২০২৬, ০১:১৮ AM
সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলা © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও উপজেলা বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

জানা গেছে, সম্প্রতি চরফ্যাশনে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় চরফ্যাশন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কারণ ব্যাখ্যা চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়। পরে সেই চিঠির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক ঢালী, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

সাংবাদিকদের দাবি, নিজেদের বিরুদ্ধে করা কটূক্তির প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ বলেন, আদালতের নির্দেশনার পর মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬