আওয়ামীপন্থী চেয়ারম্যানের দ্বায়িত্ব পুর্নবহাল নিয়ে উত্তেজনা-বিক্ষোভ

০১ মে ২০২৬, ১২:৫৫ AM
আওয়ামীপন্থী চেয়ারম্যানের দ্বায়িত্ব পুর্নবহাল নিয়ে উত্তেজনা-বিক্ষোভ

আওয়ামীপন্থী চেয়ারম্যানের দ্বায়িত্ব পুর্নবহাল নিয়ে উত্তেজনা-বিক্ষোভ © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাসকে ইউপি কার্যালয়ে অবরুদ্ধ করেন এলাকাবাসী। এর আগে, আওয়ামী লীগ-দলীয় চারজন ইউপি চেয়ারম্যান প্রায় ১৯ মাস পর উচ্চ আদালতের নির্দেশে স্বপদে ফিরে দায়িত্ব পালনের সুযোগ পান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করতে আসেন চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাস। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখেন।

পরবর্তীতে চেয়ারম্যানের নিজ গ্রাম খাদিমপুরের মসজিদের মাইকে তাকে অবরুদ্ধ রাখার ঘোষণা দেওয়া হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত জনতা বিএনপি নেতাকর্মীদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ ঘটনার জেরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌর শহরে হাইকোর্টের রায়ে পুনর্বহাল হওয়া আওয়ামী লীগপন্থী চার ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে, একই সময় নাগদাহ ইউনিয়ন চেয়ারম্যান ইজাজ ইমতিয়াজ বিপুলকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন বিএনপি নেতাকর্মীরা।

জানা যায়, গণ-অভ্যুত্থান পরবর্তী উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মুজাহিদুল রহমান জোয়ার্দ্দার লোটাস দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে চেয়ারম্যানরা পদ ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত চেয়ারম্যান লোটাসের পক্ষে রায় দিলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে তিনি গত ২৯ এপ্রিল পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, হাইকোর্টের রায়ে আওয়ামী লীগপন্থী চার চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081