ট্রেনে কাটা পড়ে ছাত্রদল নেতা নিহত

০৬ জুলাই ২০১৯, ১০:৪৫ PM
ছাত্রদল নেতা ইমরান হোসেন

ছাত্রদল নেতা ইমরান হোসেন © ফাইল ফটো

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার সকালে খিলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ইমরান নবাবগঞ্জ কলেজ ছাত্রদল দলের সাধারণ সম্পাদক ও উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য খন্দকার আবু আশফাক ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরান বেশ কয়েক মাস যাবৎ নবাবগঞ্জ ছেড়ে ঢাকায় বসবাস করছিল।

শনিবার সকালে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদটি আমরা জানতে পারি।

নবাবগঞ্জ থানা পুলিশের এসআই মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের জানায়নি।

পড়ুন: ছেলে থাপ্পড় মেরেছে, পানির বদনায় মরিচের গুঁড়া দিয়েছে বউ

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬