ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় পুলিশ কেন মামলা নেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন নাহিদের

৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪ PM
সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ব্রিজের কাছে মিলল লাশ, নোবিপ্রবি ছাত্রী বৃষ্টির বলে ধারণা পুলিশের

নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে। 

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬