৫ টাকায় মিলবে আওয়ামী লীগের সদস্য পদ

০৬ জুলাই ২০১৯, ০৩:৫৭ PM

© সংগৃহীত

৫ টাকার বিনিময়ে আওয়ামী লীগের সদস্য হওয়া যাবে। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে নিজ বাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি ৫ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ প্রমুখ।

উক্ত সদস্য পদ নবায়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় হাজার খানেক নেতাকর্মী সদস্য পদ নবায়ন করেন।

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬