পাশ্চাত্যের দাসত্বের ছাপ ভাঙতেই ব্রিফকেস ছাড়লেন ভারতের অর্থমন্ত্রী!

০৫ জুলাই ২০১৯, ০৯:৫৪ PM

২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশনে উপনিবেশিক ব্রিফকেস সাথে নিয়ে যাননি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথম বাজেট অধিবেশনে ব্রিফকেসের বদলে ভারতের ঐতিহ্যবাহী ‘হিসাব বহি’ সাথে নিয়েছেন অর্থমন্ত্রী। খবর বিবিসির। 

এ ব্যাপারে অর্থমন্ত্রীর প্রধান অর্থ বিষয়ক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুবরামানিয়াম বিবিসিকে বলেছেন, অর্থমন্ত্রীর এই উদ্যোগকে পশ্চিমা চিন্তার দাসত্ব থেকে বেরিয়ে আসার একটি ধাপ হিসেবে দেখতে হবে।

তবে অর্থমন্ত্রীর এই সাহসী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। যেখানে অনেকেই এই উদ্যোগে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। তবে কেউ কেউ হাস্যরস করে বলেছেন, তিনি তো গরুর গাড়িতে করে সংসদে আসেন নি কিংবা তাঁর বাজেট বক্তব্য তো তাল পাতায় ছাপানো হচ্ছে না।

নির্মলা সীতারমন এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ইন্দিরা গান্ধীর পর তিনিই প্রথম কোন নারী হিসেবে ভারতের বাজেট পেশ করেছেন। এই বাজেট আলোচনায় তিনি মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন খাতে ভর্তুকি, উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ, অবকাঠামো উন্নয়নে বরাদ্দের ব্যাপারে জোর দিয়েছেন।

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬