প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলসহ দুই সংগঠনের নেতাদের বৈঠক

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ AM
বৈঠক শেষে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈঠক শেষে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © ভিডিও থেকে সংগৃহীত

গুলশানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। 

এরপর পর্যাক্রমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাও উপস্থিত হন। এছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল দলের শীর্ষ নেতারাও অংশ নেন এই বৈঠকে। এদিন দল থেকে আনুষ্ঠানিক ব্রিফ না করলেও, দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

প্রসঙ্গত, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এ প্রথম দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠক করলেন। পরে রাত সাড়ে নয় বৈঠক শেষ করে গুলশান কার্যালয় ছাড়েন তিনি।

জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950