ঢাকার মেয়ে শিক্ষক মারদিয়া মমতাজের মোট সম্পদ কত?

২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ PM
মারদিয়া মমতাজ

মারদিয়া মমতাজ © সংগৃহীত

মারদিয়া মমতাজ। শিক্ষকতা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল করেছেন তিনি।

হলফনামা অনুযায়ী, নির্বাচন কমিশনে জামায়াতের মহিলা বিভাগের এই সদস্যের বছরে আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদ সাড়ে ৪০ লাখ টাকা। হলফনামার তথ্য, মারদিয়ার মোট নগদ আছে ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৮০ হাজার টাকার আসবাব এবং ১০ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩৯ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা।

এছাড়াও মারদিয়া মমতাজ স্থাবর সম্পদ হিসেবে ১ লাখ ৪৫ হাজার টাকার প্রভিডেন্ট ফান্ডের কথা উল্লেখ করেছেন। স্থাবর ও অস্থাবর মিলিয়ে মারদিয়া মমতাজের সম্পদের মূল্য ৪০ লাখ ৬৪ হাজার টাকা। স্বামীর সম্পদের মূল্য ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, মারদিয়া মমতাজের বয়স ৪১ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর)। পেশা হিসেবে তিনি শিক্ষকতা উল্লেখ করেছেন। বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। মারদিয়া মমতাজের স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার শাহজাহানপুরে। বর্তমানে তিনি মোহাম্মদপুর লালমাটিয়ার সি-ব্লকে থাকেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950