সংরক্ষিত নারী আসন

৬ শতাংশ জমির মালিক মানসুরার আছে সোয়া লাখ টাকার আসবাবপত্র-ইলেকট্রনিক পণ্য

২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ PM
মানসুরা আক্তার

মানসুরা আক্তার © সংগৃহীত

বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। 

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন, ২৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৯৭ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার। এছাড়া যৌথ মালিকানায় ১২ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে ৬ শতাংশ জমির মালিক তিনি। 

হলফনামায়, মানুসরা নিজের পেশা হিসেবে ছাত্র উল্লেখ করেছেন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতক। তবে বার্ষিক আয় ও আয়ের উৎসের ঘর খালি রেখেছেন তিনি। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।
 
হলফনামা অনুযায়ী, মানুসরার নামে ২০২০ সালে শাহবাগ থানায় ১টি মামলা ছিলো, যা ২০২৫ সালে নিষ্পতি হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬