ভুল তথ্যের জন্য সংসদে ক্ষমা চাইলেন এমপি রাশেদ

১৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM
শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

উপনির্বাচনে জামায়াত কর্মীর মৃত্যুর ভুল তথ্য দেওয়ায় ক্ষমা চেয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। 

আজ বুধবার (১৫ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে চিফ হুইপ নূরুল ইসলাম ডেপুটি স্পিকারের কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করলে হাফেজ রাশেদুল ইসলাম তার ভুল স্বীকার করেন ও ক্ষমা চান। 

ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে চিফ হুইপ বলেন, গত ২৬ তারিখে বগুড়া এবং শেরপুরে দুটি উপনির্বাচন হয়েছে। শেরপুর-১ আসনের নির্বাচিত সদস্য হাফেজ রাশেদ, তিনি তার বক্তব্য বলেছিলেন, তাদের একজন কর্মী সেই নির্বাচনে নিহত হয়েছেন। পরবর্তীতে জানা গেছে সেই কর্মী নিহত হয় নাই এবং তিনি জীবিত আছেন। কাজেই এই বিষয়টি যেহেতু সংসদে এসেছে এবং রেকর্ড হয়েছে সুতরাং বিষয়টি এক্সপান্স করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি।

পরে ডেপুটি স্পিকার হাফেজ রাশেদুল ইসলামের কাছে জানতে চান, চিফ হুইপ যে স্টেটমেন্ট দিয়েছেন ইজ ট্রু অর আনট্রু? 

জবাবে রাশেদুল ইসলাম বলেন, মাননীয় স্পিকার আমি ক্ষমাপ্রার্থী। আগের নির্বাচনে যিনি নিহত হয়েছেন, আমি তার তথ্যটা উপস্থাপন না করার কারণে আমাকে পাশ থেকে চিরকুট লেখা হয়। আমি পড়তে গিয়ে আগে শব্দটা তখন দেখিনি। ইন দা মিনটাইম যিনি অসুস্থ ছিলেন অর্থাৎ যিনি আহত ছিলেন তিনি মারাত্মক আহত ছিলেন এবং সেন্সলেস অবস্থায় ছিলেন। আমার কাছে ইনফরমেশনটা এরকম মনে হয়েছিল যে উনার কথা বলা হয়েছে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি নোটিশ দিতে চেয়েছিলাম কিন্তু কোন কারণে আমি দিতে ভুলে গেছি আর কি, সরি।

এসময় সবাইকে সংসদে তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানান ডেপুটি স্পিকার। 

ট্যাগ: সংসদ
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬