শপথ বাক্য পড়লেন ঢাবি ছাত্রলীগের ২৫১ সদস্য

০২ জুলাই ২০১৯, ০৩:২২ PM

শপথ বাক্য পাঠ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের ২৫১ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে তাঁদের শপথ বাক্য পাঠ করান।

কমিটির সদস্যবৃন্দের উদ্দেশ্যে সঞ্জয় চন্দ্র দাস বলেন, আপনাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনেক দূর এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে সব সময় পাশে ছিল, ভবিৎষতেও থাকবে।

শপথ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শুধুমাত্র সঞ্জিত চন্দ্র দাস ও আমার ওপর নির্ভরশীল নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ২৫১ সদস্যের ওপর নির্ভরশীল। ২৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন তারা কোন ব্যক্তিগত রাজনীতি নয়, আদর্শিক রাজনীতিতে সবাই যেন সচেতন থাকেন। যতদিন দায়িত্বে থাকবেন, এই কাগজে যা রয়েছে তা হৃদয়ে ধারণ করে পালন করবেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,পূর্নাঙ্গ কমিটির সদস্যবৃন্দ ও ছাত্রলীগ হল সংসদের নেতৃবৃন্দ।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬