চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি বায়তুশ শরফ শাখার

০১ জুলাই ২০১৯, ০৬:৩২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ, গঠনতন্ত্র বিরোধী ও অকার্যকর কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বায়তুশ শরফ মাদ্রাসা শাখা ছাত্রলীগ। সোমবার বায়তুশ শরফ মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নীরবের সভাপতিত্বে এবং মো. মিনহাজ উদ্দীন ও খালেদ সাইফুল্লাহ তানভীরের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে কয়েক বছর আগে। দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি বহাল থাকায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। ফলে ইউনিটের নেতা-কর্মীদের মাঝে হতাশা বাড়ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আমাদের প্রত্যাশা তারা যেন দ্রুত এই কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রাজীব দা, আক্তারুজ্জামান সুজন, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা শিমুল মহসিন, মো. সাইফুল, বায়তুশ শরফ ছাত্রলীগ নেতা আলী রেজা রানা। এতে আরো উপস্থিত ছিলেন আসিফ আহমেদ, রাহুল আমিন রাশেদ, সাইমুন, সাকিব, পাপ্পু।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শামসুল আরেফিন ফয়সাল, তৌহিদুল ইসলাম রায়হান, নিশান, মো. শফিক, ইকবাল, রায়হান, মো. দেলোয়ার, মো. মিনহাজ, তৌহিদ, মাহবুব, জাহিদ, আরিফ, আলী, মেহরাব, হোজ্জাত, আরেফিন, সাকিব, আবরার, তারেক, ইয়াসিন, মো. মিরাজ, সিফাত, তাফহিম, মোবাশশির প্রমুখ।

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬