সরকারি এমপিরা হয়তো সবাই অর্থনীতির ছাত্র, কাগজ দেখেই বুঝে ফেলেন ভেতরে কী বিল আছে

১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

সংসদে উত্থাপিত বিল আগে না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ‘হা’ কিংবা ‘না’ বলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার (১০ এপ্রিল) পাসের জন্য উত্থাপিত বিলের কপি আগে হাতে না পাওয়ায় এসব প্রশ্ন তোলেন তিনি।

জামায়াত আমির বলেন, যেহেতু আমরা তুলনামূলকভাবে দুর্বল ছাত্র, তাই উপস্থাপিত বিষয়গুলো ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। এখন এমন অবস্থায় আছি—হাত তুলব, না নামাব—সেটাও বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, এটি আমাদের অক্ষমতা; আমরা বিষয়টি অনুধাবন করতে পারিনি। এখন আমাদের করণীয় কী, সে বিষয়ে আপনার দিকনির্দেশনা কামনা করছি।

তিনি বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটো অনুরোধ করেছিলাম। এক. ১৩৩টি অধ্যাদেশের সবগুলা এখানে আসবে এবং দুই. তিনদিন আগে ডকুমেন্টসগুলা হলে অন্তত একদিন আগে যেন দেওয়া হয়। আমি তো অর্থনীতির ছাত্র না; যে কারণে এতগুলা ডকুমেন্টস বিল উত্থাপনকালীন পড়ে বুঝা সম্ভব হচ্ছে না। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র এজন্য কিছুই বুঝতে পারিনি হাত তুলব নাকি নিচে নামাব; এটাও বুঝতে পারি না। এখন যদি সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে ‘হা’ বলি এটা হবে অপরাধ। যদি না বুঝে ‘না’ বলি এটাও হবে অপরাধ। এজন্য আমরা চুপ থেকেছি। আমাদের অবস্থান এখন তাই। 

তিনি বলেন, ‘আমি জানিনা এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন। যার কারণে কাগজ দেখামাত্র ভিতরে কী আছে; তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করবো? আমাদেরকে একটু পরামর্শ দেন।’

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬