এরশাদ এখনো জীবিত আছেন, তবে অবস্থার অবনতি হয়েছে: জাপা

০১ জুলাই ২০১৯, ০১:৫৩ PM

© ফাইল ফটো

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যু নিয়ে কথা ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছে দলটি। তিনি জীবিত আছেন বলে জানিয়েছে সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আজ সোমবার বেলা একটার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরশাদকে দেখতে যাওয়ার কথা ছিল। চোখের সমস্যার কারণে তিনি আসতে পারেননি। তিনি বাসাতেও কাউকে আজ সাক্ষাৎ দিচ্ছেন না। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পাঠিয়েছিলেন সিএমএইচে। ওবায়দুল কাদের এরশাদকে দেখতে তাঁর কাছে গেলে এরশাদ চোখ মেলে দেখেছেন। কিন্তু কথা বলতে পারেননি।

সংবাদ সম্মেলনে এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, গতকাল আমরা প্রেস ব্রিফিং করার পর বিভিন্ন মহলে গুজব ছড়ায় যে উনি (এরশাদ) জীবিত নেই। উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর ব্যাপারে সারা দেশের মানুষের উৎকণ্ঠা, কৌতূহল ও আবেগ আছে।

কাদের বলেন, এরশাদের কিডনিতে ইনফেকশন হয়েছে। সেটার ফাংশনে একটু সমস্যা হচ্ছে। ওনার যে বয়স এবং জটিলতা তাঁর শরীরে আছে। সব মিলিয়ে তিনি শঙ্কামুক্ত নন।’  এসময় এরশাদের মৃত্যুর খবর দিয়ে দুজন মন্ত্রীর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘আজকাল অনেকের ভুয়া আইডি বের হয়েছে। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকের আইডি অন্যরা পরিচালনা করেন। সেটা যাই হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কিছু না হয় সেটার অনুরোধ করব।’

কাদের বলেন, ‘আজ সকাল পর্যন্ত চিকিৎসকদের ভাষায়, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এর অর্থ, শুভ লক্ষণ। সুনির্দিষ্ট করে বলতে গেলে, ওনার ফুসফুসের যে ইনফেকশন আছে সেটা এখন ভালোর দিকে। দু’ঘণ্টা পরপর তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।’

জি এম কাদের বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ বলেছে, তারা প্রয়োজনে আইএসপিআরের মাধ্যমে এরশাদের শারীরিক অবস্থা সংক্রান্ত সংবাদ পরিবেশন করবে।এসময় তিনি সাংবাদিকসহ সব সবার প্রতি অনুরোধ করেছেন, না জেনে কোনো ধরনের সংবাদ যেন কেউ প্রচার না করেন।

উন্নত চিকিৎসার জন্য এরশাদকে বাইরে পাঠানোর বিষয়ে প্রশ্ন করলে কাদের বলেন, চিকিৎসকেরা এ বিষয় কোনো পরামর্শ এখনো দেননি। তাঁর যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় এটা সঠিক হবে বলে মনে হয় না।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী, রংপুর সিটি করপোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।

মাটিতে মিশতে চায় না সিগারেটের ফিল্টার, ১০ বছর পরও ছড়ায় ‘বিষ…
  • ২০ মার্চ ২০২৬
ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence