অনলাইনে অর্থনৈতিক সম্মেলন করবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর

২৮ জুন ২০১৯, ০৯:৪৮ PM

© টিডিসি ফটো

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনসহ আশেপাশের বিভিন্ন ভবনের দেয়ালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ হিযবুত তাহরীর অনলাইন অর্থনৈতিক সম্মেলনের একাধিক পোস্টার দেখা যাচ্ছে। জানা গেছে, আসন্ন খেলাফত রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখাই হলো এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়।

আগামী ৫ জুলাই শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে অনলাইন ভিত্তিক এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে পোস্টারগুলোতে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও একাধিক দেয়ালে টাঙানো এই পোস্টারে দেখা যায়, বর্তমান শাসনব্যবস্থাকে অপসারণ করে খেলাফতে রাশিদাহের পুনঃপ্রতিষ্ঠার রাজনৈতিক কর্মসূচি এই সম্মেলনের তিনটি মূল এজেন্ডার মধ্যে একটি করা হয়েছে।

এছাড়া বাকী দুইটি মূল এজেন্ডা হলো, ১- উন্নয়নের নামে শেখ হাসিনা সরকারের দেশ ধ্বংসের নীতিসমূহ তুলে ধরা। ২- খেলাফতে রাশিদার নেতৃত্বশীল অর্থনীতির রুপরেখা তুলে ধরা।

এতে অনলাইন সম্প্রচারের সাইট দেওয়া রয়েছে, http://www.alwaqiyah.tv, www.facebook.com/alwaqiyah.tv, www.youtube.com/user/alwaqiyahtv

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬