চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন

২৯ মার্চ ২০২৬, ১০:০৩ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৩ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © ফাইল ছবি

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করা হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং নাগরিক সেবাকে আরও জবাবদিহিমূলক করতে এসব প্রার্থী নির্বাচন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীর নামও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬