রেল সেক্টর ধ্বংস করে দিয়েছে বিএনপি

২৬ জুন ২০১৯, ০৫:০৭ PM

© ফাইল ফটো

বিএনপি-জামায়াত জোট সরকার ৭৫’ পরবর্তী সময়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে রেল সেক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সড়ক যোগাযোগে তারা কিছু উন্নয়ন করলেও রেল যোগাযোগে কোনো উন্নয়ন করেনি বলেও দাবি করেছেন তিনি।

বুধবার মৌলভীবাজা‌রের কুলাউড়ার বরমচা‌লে বড়ছড়া ব্রি‌জের উপর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখ‌তে গিয়ে এ মন্তব্য করেনে তিনি। এ সময় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন উপস্থিত ছি‌লেন।

রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারাদেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ‌

রোববারের রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে রেলমন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামি…
  • ১০ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় কর্তৃপক্ষ…
  • ১০ অক্টোবর ২০২৬
বয়স ৪২, ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ডের চূড়ান্ত নিয়োগ তালিক…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
  • ১০ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার মধ্যে উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আ…
  • ১০ অক্টোবর ২০২৬
পর্যটন দিবস উপলক্ষে ইবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডি…
  • ১০ অক্টোবর ২০২৬