ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট

‘রাজপথে আন্দোলন সংগ্রামেই স্বস্তি ছিলো, বরং এখনই অস্বস্তিতে’

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ PM
মতলব (চাঁদপুর) দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার

মতলব (চাঁদপুর) দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার © টিডিসি ফটো

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে লিখেন, রাজপথের আন্দোলন সংগ্রামেই স্বস্তি ছিলো, বরং এখনই অস্বস্তিতে!

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের অগণিত রাত নির্ঘুম কেটেছে। পুলিশ তুলে নিলেই নির্যাতন, ছাত্রলীগের অতর্কিত হামলা, অনিশ্চিত জীবনের প্রহর গুনতে গুনতে আল্লাহর দরবারে একটাই প্রার্থনা ছিল-স্বৈরাচার সরকারের বিদায়। গণতন্ত্রের মুক্তি, রাজপথে ঝড়ানো রক্ত, ঘামের ও অসংখ্য সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে বাংলার মাটিতে পদার্পণ করেন গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার জনাব তারেক রহমান। ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে তাঁকে একনজর সামনে থেকে দেখার সুপ্ত বাসনা আল্লাহ পূর্ণ করেন।’

তিনি লিখেন, একাধিক রাজনৈতিক মামলায় আসামি হয়েছি। কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়। ২৮ অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ২৪ মার্চ ২০২৪ তারিখ  রাতে মতলব দক্ষিন থানার ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। ১৪ জুলাই ২০২৪ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক পাটোয়ারীসহ ছাত্রলীগের সন্ত্রাসরা দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে আর্তকিত হামলা করে ডান পাজরের হাড় ভেঙ্গে দেয়।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেন, ‘নগ্ন গ্রুপিং এর কারণে বিগত কমিটিতে বঞ্চিত হয়েছি। আমার কর্মীরাও বিভিন্ন কমিটিতে পদ-পদবী পেয়েছে। তাতেও স্বস্তি ছিলো গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম বলে। কিন্তু অস্বস্তিতে ভুগছি এখন গণতন্ত্র ফিরে পাওয়ার পর। ভোটাধিকার ফিরে পাওয়ার পর ছাত্রদলের নেতারা নিজেদের আন্ত-কোন্দলে নিজের গ্রুপ ভারি করার জন্য ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্তদের সাথে নিয়ে দলীয় কর্মকাণ্ড করছেন। এটা খুবই অস্বস্তি।’

মোঃ ফয়সাল খন্দকার লিখেন, দেশ, জাতি, দল ও গণতন্ত্রের ক্রান্তিলগ্নে যাদের কে রাজপথে সহযোদ্ধা হিসেবে পাশে পেয়েছি তাদেরকে নিয়ে পথচলাই স্বস্তির শান্তির। আসুন আমরা সবাই মিলে সন্ত্রাস, চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকাসক্তদের বয়কট করি।

তিনি আরও লিখেন, ‘কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি আন্দোলন সংগ্রামে রাজপথে রক্ত ঘাম ঝড়ানো যোগ্য, ত্যাগী, সাহসী, স্বচ্চ ছাত্রনেতাদের দিয়ে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুর্নগঠন করা হোক।’

যোগাযোগ করা হলে এ ব্যাপারে ফয়সাল খন্দকার বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামেই স্বস্তি ছিলো, এখন মাদকাসক্ত আর ছাত্রলীগের অনুপ্রবেশে অস্বস্তিতে আছি। দীর্ঘ বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ত্যাগী যোগ্য ছাত্রদের দিয়ে নতুন কমিটি করা হলে ছাত্রলীগ, সন্ত্রাস, চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকাসক্তরা অনুপ্রবেশের সাহস পাবে না। তৃণমূল ছাত্রদল স্বচ্ছ ও শক্তিশালী হবে, ইনশাআল্লাহ।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬