রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ AM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

দেশের একটি সংবাদ মাধ্যমকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেয়া সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এখন বয়ান তৈরি করে মানুষকে ভুল বোঝানোর সুযোগ নেই’।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সেহরির আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতিকে নিয়োগ দেয়া হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়। সে সময় শেখ হাসিনা এমন কাউকে রাষ্ট্রপতি করতে চান নাই, যার ব্যক্তিত্ব শেখ হাসিনার থেকে বেশি পাওয়ারফুল হয়। তো তিনি এমন একজনকে আসলে মহামান্যের জায়গায় রেখেছেন।
 
তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি, এসব বিষয় সামনে আসা প্রয়োজন ছিল, যাতে দেশের মানুষ জানতে পারে অতীতে কারা শেখ হাসিনার ঘনিষ্ঠদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং রাজনৈতিক বাস্তবতায় কাদের ওপর নির্ভর করতে হয়েছে।

আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান ও দেশের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেটিও স্পষ্ট হয়েছে। তার ভাষায়, মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন; তাই ফ্রেমিং বা বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।
 
সাবেক এ উপদেষ্টা বলেন, এই যে আমরা দেখছি একের পর এক পর্ব আসতেছে, এই পর্বগুলো দেখতে শুধু নাইস এন্ড এট্রাক্টিভই। এর বেশি কিছু কিন্তু মানুষের মনে বড় ধরনের প্রভাব তৈরি করতে পারবে না।
  
এ সময় স্থানীয় নির্বাচনে দলের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি এমনটা জানিয়ে দ্রুত নির্বাচনের রূপরেখা দেয়ার দাবি জানান তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9